৪ মে ২০২৬

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘গ্লিটসম্যান অ্যাওয়ার্ড’ পাচ্ছেন মালালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘গ্লিটসম্যান অ্যাওয়ার্ড’ পাচ্ছেন মালালা
বোষ্টন প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা হিসেবে গ্লিটসম্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে পাকিস্তানের নোবেলজয়ী শিশু শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই।হার্ভার্ডের কেনেডি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এক অনুষ্ঠানে মালালাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গ্লিটসম্যান অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হবে। কিশোর বয়স থেকেই নারী শিক্ষা ও অধিকার আদায়ে আওয়াজ তুলেছেন মালালা। প্রায়ই টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে নারী শিক্ষা নিয়ে কথা বলতে দেখা যেত তাকে। ২০১২ সালের ৯ অক্টোবর মালালার স্কুল বাসে উঠে পড়ে মুখোশধারী তালেবান সদস্যরা। নাম ধরেই খুঁজতে থাকে তাকে। সামনে আসার পর তাকে গুলি করে চলে যায় তারা। তৎক্ষণাৎ তাকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কয়েক মাসের চেষ্টায় তার মাথার খুলি ঠিক করতে সক্ষম হয় ডাক্তাররা। এরপর থেকেই বিশ্বে নারী অধিকার আদায় আন্দোলনের প্রতীক হয়ে উঠেন তিনি। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। বর্তমানে যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ২১ বছর বয়সী এ নারী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মালালার জীবনের গল্পটি কিশোর-কিশোরীদেরকে তারই পথ ধরে চলতে অনুপ্রেরণা জোগাবে। বিশ্বজুড়ে জীবন মানের উন্নতি ঘটায়, এমন কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে গ্লিটসম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় ১ লাখ ২৫ হাজার ডলার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি