৭ মে ২০২৬

হার্টের রোগীদের জন্য মডার্নার ডোজ স্থগিত করলো সুইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হার্টের রোগীদের জন্য মডার্নার ডোজ স্থগিত করলো সুইডেন
বাংলাপ্রেস ডেস্ক: হার্টের রোগী ও ৩০ বা তারচেয়ে কমবয়সী নাগরিকদের জন্য মডার্নার ডোজ স্থগিত করেছে সুইডেন।সম্প্রতি এ বিষয়ক একটি বিবৃতি দিয়েছে সুইডেনের সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা। করোনা টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণের নাম যেমন কোভিশিল্ড, তেমনি মার্কিন করোনা টিকা মডার্নার ইউরোপীয় সংস্করণের নাম স্পাইকভ্যাক্স। বুধবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সুইডেনের সরকারি স্বাস্থ্য সেবা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সুইডেনে কয়েকজন মায়োকার্ডিটি ও পেরিকার্ডিটি সমস্যায় আক্রান্ত হয়েছেন। তাদের সবারই বয়স ৩০ বা তার চেয়ে কম। অনুসন্ধানে জানা গেছে, আক্রান্তদের সবাই স্পাইকভ্যাক্সের দ্বিতীয় ডোজ নেয়ার পর থেকে এই সমস্যায় ভুগছেন। এ কারণে, সুইডেনের যেসব নাগরিকের বয়স ৩০ বা তারচেয়ে কম, তাদের জন্য মডার্না টিকার ডোজ স্থগিত করা হলো। বিবৃতিতে আরও বলা হয়, সুইডেনের তরুণ প্রজন্মের নাগরিকদের এখন থেকে স্পাইকভ্যাক্সের বদলে করোনা টিকা ফাইজার-বায়োএনটেকের ইউরোপীয় সংস্করণ কোমিরনাটি দেওয়া হবে। তাছাড়া, দেশটির ৩০ বছর বা তার কমবয়সী যে ৮১ হাজার নাগরিক ইতোমধ্যে মডার্নার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন, দ্বিতীয় ডোজে তাদেরকেও কমিনারটির ডোজ দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি