হারল আর্জেন্টিনা, গ্যালারীতে বসেই কাঁদলেন ম্যারাডোনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানের ঐতিহাসিক জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে অগোছালো আর দুর্বল রক্ষণের খেসারত দিতে হয়েছে আর্জেন্টিনাকে। নিজ দলের এমন শোচনীয় পরাজয়ে গ্যালারীতে বসেই কাঁদতে দেখা গেল ডিয়াগো ম্যারাডোনাকে।
ম্যাচের ৫৩ মিনিটে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার রেবিচ। এরপর ম্যাচের ৮০ মিনিটে ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচের দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। আর ম্যাচের অতিরিক্ত সময়ের মাত্র ১ মিনিট পার হতেই আর্জেন্টিনার ডিফেন্সকে হতচকিত করে গোল করেন ইভান রাকিতিচ।
এসময় টিভি রিপ্লেতে দেখা যায়, কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা গ্যালারিতে কাঁদছেন। তার উত্তরসূরীদের এমন লজ্জাজনক পরিণয় দেখে দুই হাত দিয়ে চোখ মুছছেন তিনি।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১১ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১১ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি