হারিকেন ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রে ৫ জন নিহত
বাংলাপ্রেস অনলাইন: ঘূর্ণিঝড় (হারিকেন) ফ্লোরেন্সের প্রভাবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে পাঁচজন নিহত হয়েছে। হারিকেন থেকে এটি এখন উষ্ণমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে, যার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। এ অবস্থা আরো কয়েকদিন থাকবে বলে জানানো হয়েছে।
উইলমিংটন এলাকায় শুক্রবার বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হয়। কর্মকর্তারা বলছেন, শিশুটির বাবাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। লেনয়ার কাউন্টিতে দুই বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। এঁদের একজনের মৃত্যু হয় বৈদ্যুতিক জেনারেটরের সংযোগ দেওয়ার সময়। পরিবারের সদস্যরা জানায়, আরেকজন মারা যান বাড়ির বাইরে কুকুরের অবস্থা জানতে গিয়ে ঝড়ের কারণে। এ ছাড়া হ্যামস্টেড এলাকায় এক নারী নিহত হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। জরুরি সেবাকর্মীরা তাকে উদ্ধার করতে গেলে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে সময়মতো তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
স্থানীয় সময় শুক্রবার সকালে নর্থ ক্যারোলাইনার রাইটসভিল সৈকতে আঘাত হানে হারিকেন ফ্লোরেন্স। প্রথম দিকে চার মাত্রার বলা হলেও ঘূর্ণিঝড়টি এখন ১ মাত্রার।
তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড়টি এখনো ভয়ংকর অবস্থায় রয়েছে। বিপর্যয়কর বন্যার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, জলোচ্ছ্বাস এবং আগামী কয়েকদিনের এক মিটার বৃষ্টিপাত ধীর গতিতে বিপর্যয় ডেকে আনবে। এরই মধ্যে নর্থ ক্যারোলাইনার কিছু অংশে ১০ ফুট উচ্চতার ঢেউ দেখা গেছে। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর রয় কুপার বলেন, আগামী কয়েকদিন হারিকেনের উগ্র আচরণ অঙ্গরাজ্যজুড়ে থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি এখন সাউথ ক্যারোলাইনার দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ রায়ান মাউই টুইটারে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৮ ট্রিলিয়ন গ্যালন বৃষ্টিপাত হবে যুক্তরাষ্ট্রে।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি