৫ মে ২০২৬

হারানো ইঁদুর খুজে দিলো পুলিশ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হারানো ইঁদুর খুজে দিলো পুলিশ !

বিদেশ ডেস্ক: ইঁদুরটি ছিল তাঁর নিত্যসঙ্গী। একটি বাক্সে সেটিকে ভরে নিজের সঙ্গেই রাখতেন সব সময়। কিন্তু একদিন ইঁদুরটিকে রেখে শৌচাগারে যাওয়ার পর ফিরে এসে আর খুঁজে পাননি ৫৯ বছরের ক্রিস। তাঁর হারিয়ে যাওয়া সঙ্গীকে অবশেষে খুঁজে দিয়েছে পুলিশ! সূত্র : আনন্দ বাজার।

শুনতে অবাক লাগলেও ইঁদুর খুঁজে এনে দেওয়ার এই কাজ পুলিশই করেছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। গত বৃহস্পতিবার হারিয়ে যাওয়া ইঁদুরকে খুঁজে বের করে ক্রিসের হাতে তুলে দিয়েছে নিউ সাউথ ওয়েলসের পুলিশ বিভাগ। প্রিয় পোষ্য লুসিকে ফেরত পেয়ে মহা খুশি ক্রিস।

লুসি হারিয়ে যাওয়ার পর ক্রিস ভেবেছিলেন, কেউ হয়তো তাকে চুরি করে নিয়ে গিয়েছে। লুসিকে ফিরে পাওয়ার আশায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টদেন তিনি। এরপর স্থানীয়দের কাছ থেকেও ভাল সাড়া পেতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় লুসির ছবি ভাইরাল করে দেন ক্রিসের প্রতিবেশীরা।

সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেই বিষয়টি নিউ সাউথ ওয়েলস পুলিশের নজরে আসে। এর পরই ইঁদুরটিকে খুঁজতে শুরু করে পুলিশ। লুসিকে কীভাবে খুঁজে পাওয়া গেল? নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে বলেছে, “লুসিকে একা বসে থাকতে দেখে এক মহিলা তাকে রাস্তা থেকে তুলে বাড়ি নিয়ে যান। পোষা হওয়ায় সম্ভবত সে বাধা দেয়নি বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি। কেউ ইঁদুরটিকে ফেলে রেখে গেছে, এই ভাবনা থেকে ইঁদুরটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন তিনি। ওই মহিলাই ইঁদুরটি আমাদের হাতে তুলে দেয়। হারানো ইঁদুর খুঁজে পেয়ে উচ্ছ্বসিত ক্রিস। পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, লুসিকে খুঁজে পেতে সবাইকে অনেক বিড়ম্বনার মধ্যে ফেলেছি। ওকে খুঁজে পেয়ে খুব ভাল লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ। আমি জানি লুসিও আমাকে অনেক মিস করেছে।''

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি