হামাসকে ‘শেষবারের মতো সতর্ক’ করলেন ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় বন্দি ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ সতর্কবার্তা দেন।
হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের পর গত মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি হামাসের উদ্দেশ্যে বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহতদের মরদেহ হস্তান্তর করতে হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। এ সময় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় তারা। এর মধ্যে ৪৭ জন এখনো গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনী বলছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং ইসরাইল তাদের মরদেহ ফেরত চায়।
শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করেছে’। তিনি ইঙ্গিত দেন, গাজায় হয়তো আরও জিম্মি মারা গেছেন।
ট্রাম্প হামাসকে উদ্দেশ্যে করে বলেন, ‘আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও। তা হলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নয়তো পরিস্থিতি আরও ভয়ংকর হবে।’
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি