১০ মে ২০২৬

হাইকোর্টের আদেশ স্থিতাবস্থা: ঢাকায় চলবে ব্যাটারিচালিত রিকশা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাইকোর্টের আদেশ স্থিতাবস্থা: ঢাকায় চলবে ব্যাটারিচালিত রিকশা
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার সকালে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে সরকার। ডেপুটি অ্যাটর্নি নূর মুহাম্মদ আজমী বলেন, গতকাল বিকেলে স্থগিতাদেশ চেয়ে আবেদন দাখিল করা হয়েছে। সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতির সামনে শুনানি হবে। উল্লেখ্য, গত ২০ নভেম্বর, হাইকোর্ট সড়ক দুর্ঘটনা কমাতে তিন দিনের মধ্যে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একইসঙ্গে এসব যানবাহনের কার্যক্রম বন্ধে তাদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে রুল জারি করে। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্য জোটের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ নির্দেশনা দেন। রিট আবেদনকারীদের আইনজীবী সানজিদ সিদ্দিকী সেদিন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, নগরীতে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের পদক্ষেপের অভাবকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি