৯ সেপ্টেম্বর ২০২৬

গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

 


বাংলাপ্রেস ডেস্ক: দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে অক্টোবর থেকে প্রতি মাসে ২ কার্গো করে মোট ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে আগামী অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত এসব কার্গো আমদানি করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এর নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।


এর আগে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কেনার প্রস্তাব করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণের জন্য টোটাল এনার্জিসের কাছ থেকে বিপুল এই এলএনজি কেনার প্রস্তাব করা হয়। এই প্রস্তাবের আওতায় আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে অক্টোবর, ২০২৬ থেকে জুন, ২০২৭ পর্যন্ত প্রতি মাসে ২ কার্গো করে মোট ১৮ কার্গো এলএনজি বা প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে আরও অতিরিক্ত কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব করা হয়।


এদিকে বুধবারের সভায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়াস্ট-টু-এনার্জি) উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করা হয়। মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি