৮ মে ২০২৬

‘গ্যাং বলে রাজধানীতে কিছু থাকবে না’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘গ্যাং বলে রাজধানীতে কিছু থাকবে না’

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা শহরে গ্যাং কালচার বলতে কিছু থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

হোসেনী দালানের ইমামবাড়ায় শনিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের আগে কমিশনার ইমামবাড়ার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

তাজিয়া মিছিলে প্রতিবছর কিশোর গ্যাংয়ের কারণে বিশৃঙ্খলা হয়। তাদের বিষয়ে পুলিশের কোনো পদক্ষেপ থাকবে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করেছে। ঢাকায় কোনো গ্যাং থাকবে না। এ ছাড়াও অন্য কাউকেও মিছিলে নাশকতা করতে দেয়া হবে না।’

এর আগে শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১১০ জন সদস্যকে আটক করা হয়। এ ছাড়াও এলাকার স্থানীয় সহিংসতা বন্ধে ইতোমধ্যে র‌্যাব-পুলিশ মোহাম্মদপুর-মিরপুরে অভিযান চালিয়ে মোট ৩ শতাধিক সদস্যকে আটক করেছে। সর্বশেষ কিশোর গ্যাং সদস্যদের আঘাতে মোহাম্মদপুরে এক কিশোর নিহত হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি