গুরুদাসপুরে মুক্তির নেতৃত্বে প্রচার মিছিল ও সমাবেশ
আমিরুল ইসলাম, নাটোর থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর- ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের গুরুদাসপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব-মহিলা লীগের উদ্যোগে সোমবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল কুদ্দুসের পক্ষে নৌকার একটি বিশাল মিছিল বের করা হয়।
বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তির নেতৃত্বে কয়েক হাজার মহিলা কর্মি নিয়ে উপজেলার বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠ থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। পরে পৌর সদরের চাঁচকৈড় বাজারের আওয়ামী লীগের নির্বাচনী অফিসে এসে মিছিল শেষ হয়।
মিছিলের পর গুরুদাসপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও গুরুদাসপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, গুরুদাসপুর পৌর যুব-মহিলা লীগের সভাপতি লিপি আক্তার প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি