গুরুদাসপুরে কলেজ ছাত্রকে ক্ষুর মেরে পালালো দুর্বৃত্ত
নাটোর থেকে আমিরুল ইসলাম : নাটোরের গুরুদাসপুরে সবুজ (১৮) নামে এক ছাত্র কে ক্ষুর মেরে পালালো দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০-৩০ মিনিটে গুরুদাসপুর উপজেলা চত্বরের পুকুর পাড়ে। আহত সবুজ উপজেলার নয়াবাজার এলাকার মো.নুরুল ইসলামের ছেলে।
সবুজ গুরুদাসপুর বঙ্গবন্ধু কলেজের ১ম বর্ষের ছাত্র। আহত ছাত্র সবুজ জানায়, আমি ও আমার বান্ধবী বিথি গুরুদাসপুর উপজেলা চত্বরের পুকুর পারে গল্প করতে ছিলাম। হঠাৎ লাল জামা গায়ে একটি ছেলে এসে বলল এখানে গল্প করা যাবে না। আমি বললাম ভাইয়া আমরা এখন চলে যাবো। এ কথা বলতেই অজ্ঞাত পরিচয়ের ছেলেটি আমাকে একটি থাপ্পর মারে। আমি প্রতিবাদ করতে না করতেই সে পকেট থেকে ক্ষুর বের করে আমার বাম হাতে একটি টান মেরে চলে যায়। তারপর আমার জ্ঞান ছিলো না।
আহত সবুজের সাথে থাকা তার বান্ধবী বিথি জানায়, আমি রোজী মোজাম্মেল মহিলা ডিগ্রী কলেজের পড়াশোনা করি। সবুজ আমার পূর্ব পরিচিত। আজ থেকে কয়েক মাস আগে সবুজ আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলো। গত কাল ফোন করে বলল আমার পাওনা টাকা টা আজকে দেবে। তাই সবুজ আমাকে পুকুর পাড়ে আসতে বলে। আজ সকালে পুকুর পাড়ে এসে মাত্র পাচ মিনিট দাঁড়িয়ে কথা না বলতেই অজ্ঞাত পরিচয়ে একটি ছেলে এসে আমাদেরকে বললো এখানে কথা বলা যাবে না।
আমরা বললাম আমরা এখন চলে যাবো ভাইয়া। এই কথা বলতেই ওই ছেলেটা সবুজকে একটি থাপ্পড় দেয়। এবং সবুুজ প্রতিবাদ করায় পকেট থেকে একটি ক্ষুর বের করে তাকে মেরে পালিয়ে যায়। তারপর আমাদের ডাক-চিৎকারে আশপাশের মানুষজন এগিয়ে এলে সবুজকে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.সেলিম রেজা জানান, এখন পর্যন্ত এ ধরনের কোন অভিযোগ আসেনি। যদি আসে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি