১১ মে ২০২৬

গুলশান ১ নম্বরে সড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গুলশান ১ নম্বরে সড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
বাংলাপ্রেস ডেস্ক: গুলশান ১ নম্বরে সড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী গুলশান ১ এর গোল চত্বরে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করতে গিয়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় সহপাঠীরা ওই দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তারা হলেন- গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান (২২) ও বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রানা আহমেদ (২৩)। শিক্ষার্থীদের ভাষ্য, তিতুমীর কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে অনশন চলছে। দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়। দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি