৬ মে ২০২৬

গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে ভয়াবহ আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে ভয়াবহ আগুন

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তবে কাঁচাবাজার থেকে আগুন গুলশান শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ওই মার্কেটের এক ব্যবসায়ী জানান, ২০১৭ সালের ২ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগে তার সর্বস্ব পুরে যায়। এবারও আগুনে তার চারটি ক্রোকারিজের দোকান পুড়ে গেছে।

এর আগে গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে।

১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ওই বছরের ৩ জানুয়ারি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি