৮ মে ২০২৬

গুলি করার ভিডিও দেখে ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়লেন আবু সাঈদের বাবা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গুলি করার ভিডিও দেখে ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়লেন আবু সাঈদের বাবা
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আসামিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বক্তব্য শেষে আদালতে আবু সাঈদ হত্যার দুটি ভিডিও প্রদর্শন করা হলে নিহতের বাবা মকবুল হোসেন ছেলেকে গুলি করার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। প্রসিকিউশন জানিয়েছে, তিনি মামলায় সাক্ষ্য দেবেন। এদিন কারাগার থেকে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অন্যদিকে, সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ২৬ জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চার আইনজীবী লড়ছেন। এর আগে, গত ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে বৃহস্পতিবার। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি