৫ মে ২০২৬

গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে। আজ শনিবার দুপুরে বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমীতে (আরডিএ) দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সম্মেলন-২০১৮ এর শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারানা হালিম গণমাধ্যম কর্মীদের আরও সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্য ও মিথ্যা সংবাদ পরিবেশন। কারণ সোস্যাল মিডিয়ার মাধ্যমে একটি ষড়যন্ত্রকারী মহল বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। কয়েক বছর আগে চাঁদে দেলোয়ার হোসেন সাঈদিকে দেখা ও সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন গুজব ভয়াবহ আকার ধারণ করে। চক্রান্তকারীদের এইসব গুজব প্রতিরোধে সবার আগে এগিয়ে আসতে হবে গণমাধ্যম কর্মীদের। কারণ বিএনপির অগ্নি সন্ত্রাসের সময় গণমাধ্যমের কারণেই দেশের মানুষ সত্য জানতে পেরে প্রতিহত করেছিলো।

প্রতিমন্ত্রী তারানা হালিম আরও বলেন, বর্তমানে দেশের ১ হাজার ২২০টি পত্রিকা, ৩০টি টিভি চ্যানেল ও ২২টি এফএম রেডিওর প্রত্যেক কর্মী যদি নিজ নিজ এলাকার খবরের সত্যতা যাচাই করে সংবাদ প্রচার করেন তাহলে আর গুজব ছড়াতে পারবে না। এছাড়া গুজব প্রতিরোধে সরকার একটি সেল গঠনের কাজ করছে।

তারানা হালিম বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি ঠিকই কিন্তু তার নেতৃত্বকে হারাইনি। কারণ বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেগুলোই বাস্তবায়ন করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেয়ার প্রস্তুতি নিতে তিনি সকলের প্রতি আহবান জানান

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি