৪ মে ২০২৬

গুগলের হেড কোয়ার্টারে ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গুগলের হেড কোয়ার্টারে ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক : সার্চ ইঞ্জিন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু৷ কীভাবে মারা গেলেন ওই ইঞ্জিনিয়ার, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ খুন নাকি আত্মহত্যা? নাকি শারীরিক অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে তাঁর, তা খতিয়ে দেখছে পুলিশ৷ ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ঘটনার কিনারা করা সম্ভব নয় বলেই দাবি তদন্তকারীদের৷

নিহত ইঞ্জিনিয়ারের নাম স্কট ক্রুলিক৷ ম্যানহাটনসে ছোট থেকে বেড়ে ওঠা তাঁর৷ পিটসবার্গের কার্নেগি মেলন ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করেন স্কট৷ চলতি বছরের আগস্টেই সার্চ ইঞ্জিন গুগলে চাকরি পান৷ লিংকডেন প্রোফাইলের সূত্রে এমনই তথ্য এসেছে পুলিশের হাতে৷ নিউ ইয়র্কে গুগলে হেড কোয়ার্টারে কাজ করতেন তিনি৷ ষষ্ঠ তলেই ছিল তাঁর কেবিন৷ বছর বাইশের স্কট অল্পদিনের মধ্যেই অফিসে জনপ্রিয় হয়ে ওঠেন৷ অন্যান্য দিনের মতো শুক্রবারও অফিসে কাজ করছিলেন তিনি৷ আচমকাই স্থানীয় সময় রাত ন’টা নাগাদ এক সহকর্মী তাঁর কেবিনে ঢোকেন৷ অবাক হয়ে যান তিনি৷ ওই সহকর্মী দেখেন, অচৈতন্য অবস্থায় কেবিনে পড়ে রয়েছেন ইঞ্জিনিয়ার৷ তড়িঘড়ি অফিসে থাকা অন্যান্য সহকর্মীদের খবর দেন তিনি৷ সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই ইঞ্জিনিয়ারকে৷ প্রাথমিক চিকিৎসাও শুরু হয়৷ কিন্তু চিকিৎসায় সাড়া মেলেনি স্কটের৷ গুগল ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে বলেই জানান চিকিৎসকরা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ গুগল ইঞ্জিনিয়ারের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

স্কটের রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ৷ অফিসের কেবিনে বসেই কীভাবে মারা গেলেন তিনি, তা নিয়েই ধন্দে তদন্তকারীরা৷ মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন স্কট নাকি খুন করা হয়েছে তাঁকে কিংবা শারীরিক অসুস্থতায় মৃত্যু, কোনও আশঙ্কাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷ নিহত গুগল ইঞ্জিনিয়ারের সহকর্মীরা যদিও মানসিক অবসাদের কথা মানতে নারাজ৷ তাঁদের দাবি, প্রাণচঞ্চল ছিলেন বছর বাইশের স্কট৷ কোনওদিনই তাঁকে দেখে বোঝা যায়নি যে মানসিক অবসাদে ভুগছেন ওই ইঞ্জিনিয়ার৷ স্কটের কোনও শারীরিক অসুস্থতা ছিল বলেও জানতেন না গুগল কর্তৃপক্ষ৷ তাঁর আত্মীয়-পরিজনদের সঙ্গেও কথা বলছেন পুলিশ আধিকারিকরা৷ ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না তদন্তকারীরা৷

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি