৬ মে ২০২৬

গুগলের ডুডলে পহেলা বৈশাখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গুগলের ডুডলে পহেলা বৈশাখ

জাতীয় ডেস্ক: বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল নতুন ডুডল প্রকাশ করেছে। হোমপেজে নিজেদের সাধারণ লোগোর পরিবর্তে রঙিন বাঘের ছবি দিয়েছে গুগল। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় যে বাঘের প্রতিকৃতি তৈরি করা হয় তারই অ্যানিমেটেড রূপ সার্চ বারটির ওপরে দেখানো হচ্ছে।

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন পশুর মধ্যে বাংলাদেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতিকে তুলে ধরা হয়েছে এখানে। লাল, সাদা, হলুদ, কালো রঙে আঁকা ওই বাঘটি বাঁশের মাথায় তুলে ধরেছেন শোভাযাত্রায় অংশ নেয়া মানুষেরা।

বাঘের মাথা থেকে লেজ পর্যন্ত বিশেষ কায়দায় গুগল শব্দটি লেখা হয়েছে। হাসিখুশি বাঘ আর উৎসবমুখর জনতা মিলে বাংলা নববর্ষের আনন্দ ফুটে উঠেছে ডুডলটিতে। তবে গুগলের ম্যাপ অনুযায়ী নববর্ষের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি