৬ মে ২০২৬

গত ২৪ ঘণ্টায় মুম্বাই ও মহারাষ্ট্রে ৬ জনের প্রাণহানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গত ২৪ ঘণ্টায় মুম্বাই ও মহারাষ্ট্রে ৬ জনের প্রাণহানি
বাংলাপ্রেস ডেস্ক:   গত ২৪ ঘণ্টায় ভারতের মুম্বাই ও মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টিপাত ও বন্যাজনিত দুর্যোগের জেরে ছয়জন প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকাশিত তথ্যের বরাতে বুধবার (২০ আগস্ট) এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই এবং মহারাষ্ট্রের একাধিক জেলা। মঙ্গলবারে বৃষ্টিতে বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।মৃত্যু হয়েছে একাধিক মানুষের। বন্যা পরিস্থিতির জেরে নিখোঁজ হয়েছেন অনেকে। তবে ভারি বৃষ্টিপাতের জেরে তা ব্যাহত হচ্ছে। এ ছাড়া বন্যার মতো পরিস্থিতিতে মহারাষ্ট্রের নান্দেড় জেলায় পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৮টি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) ছয়টি দল মোতায়েন রয়েছে। এসডিআরএফ নান্দেড় জেলার মুখেদ তালুক থেকে এখন পর্যন্ত ২৯৩ জনকে উদ্ধার করেছে।বাকি নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে। গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির জেরে মহারাষ্ট্রের বিড জেলায় একজন মারা গিয়েছেন। মুম্বাইতে একজন মারা গিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নান্দেড় জেলায় চারজন নিহত এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। মুম্বাইসহ মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলোর বহু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি