৬ মে ২০২৬

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু
বাংলাপ্রেস, ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৭ জন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৮ জন। এরমধ্যে ঢাকায় ৩৭৪ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪১৪ জন ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৭৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৫৪ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪৮৩ জন রোগী। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪২ হাজার ১৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ২৮ হাজার ২৭৫ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ৯২৪ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ৩৮ হাজার ২৯৫ জন। এরমধ্যে ঢাকায় ২৫ হাজার ৯২০ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১২ হাজার ৩৭৫ জন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি