৭ মে ২০২৬

গর্ভপাতের অধিকারের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গর্ভপাতের অধিকারের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: গর্ভপাতের অধিকার আদায়ের দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি'র হোয়াইট হাউসের দিকে পদযাত্রা শুরু করেছে হাজার হাজার নাগরিক। প্রবল বৃষ্টি ও গ্রেপ্তারের ঝুঁকি উপেক্ষা করে রাজধানী ওয়াশিংটনে জড়ো হয়ে পরে পদযাত্রা করেন তারা। নগরীর হাজার হাজার নাগরিক ‘আমরা ফিরে যাব না’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে তারা হোয়াইট হাউসের দিকে যাত্রা করেন। সেখানে অনেকে গেটের বাইরে অবস্থান নেন। সংগঠকরা বলছেন, গোটা যুক্তরাষ্ট্র থেকে আনুমানিক ১০ হাজার মানুষ জড়ো হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে ৩৩ বছর বয়সী অ্যাটর্নি লরেন পিয়ার্স ডালাস থেকে প্রায় ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন। লরেন পিয়ার্স বলেন, ‘আমাদের নিজেদের দেহের বিষয়ে স্বাধীনতা থাকাটা মৌলিক অধিকার।’ এর জন্য তিনি গ্রেপ্তার এবং অন্য যেকোনো ঝুঁকি নিতেও রাজি বলে জানান। মাত্র দুই সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৫০ বছরের পুরোনো ‘রো বনাম ওয়েড’ রুলিং বদলে দিয়েছে। ওই রুলে গর্ভপাতকে বৈধতা দেওয়া ছিল। এরপর থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার আদায়ের দাবি জোরাল হয়েছে। আর স্থানীয় সময় ৯ জুলাই (শনিবার) হোয়াইট হাউসে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি