৬ মে ২০২৬

গরুর নেহারি রান্না করবেন যেভাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গরুর নেহারি রান্না করবেন যেভাবে

বাংলাপ্রেস ডেস্ক: মজাদার সব খাবারের তালিকায় নেহারি একটি বিশেষ খাবার। অনেকেই নেহারি খেতে ভালোবাসেন। অনেকেই এটি তৈরির রেসিপি জানেন না। তাই চলুন জেনে নেওয়া যাক, কিভাবে রান্না করবেন গরুর নেহারি।

উপকরণ: গরুর পা ৬ ইঞ্চি টুকরা করে কাটা ৭/৮ খণ্ড, ৮ লিটার পানি, অল্প হলুদ গুঁড়া ও পরিমাণমতো লবণ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ করে, পেঁয়াজ কুচি বড় এক কাপ, তেজপাতা ৪টা, দারুচিনি ছোট ৪/৫ টুকরা, এলাচ ৪/৫টা, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৩/৪টা।

প্রণালি: গরুর পায়ের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে সিদ্ধ করুন তিন থেকে চার ঘণ্টা। পানি কমে এলে আঁচ কমিয়ে দিন। এবার এতে একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, শুকনো মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা মরিচ দিয়ে দিন।

এবার আঁচে বসিয়ে রাখুন আরও ৩/৪ ঘণ্টা। হাঁড়ে লেগে থাকা মাংস সেদ্ধ হলো কিনা দেখুন। পানি বেশি টেনে গেলে গরম পানি মিশিয়ে আবারও ফুটতে দিন। সব মসলা গলে গেলে, সুগন্ধ বের হলে নামিয়ে নিন। চালের রুটি, পরোটা বা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নেহারি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি