৮ মে ২০২৬

গরু খেতে পারলে মানুষও খেতে পারবে কচুরিপানা : পরিকল্পনামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গরু খেতে পারলে মানুষও খেতে পারবে কচুরিপানা : পরিকল্পনামন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: গরু যদি কচুরিপানা খেতে পারে, তাহলে মানুষও তা খেতে পারবে! আর তাই কচুরিপানা খাওয়ার উপায় খুঁজে বের করতে, গবেষকদের পরামর্শ দিয়েছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সেইসাথে কাঁঠালের আকারকে, আরও সভ্য করে তোলারও তাগিদ দিয়েছেন তিনি। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আরডিএফ আয়োজিত এক অনুষ্ঠানে এসব বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভ্যতার ছোঁয়া শুধু মানুষের মাঝেই থাকলে কি চলে! একটু যে এখন সভ্য হতে হবে কাঁঠালকেও। এমনটা বলছেন খোদ পরিকল্পনা মন্ত্রী। প্রচলিত ফল। কিন্তু কমতে শুরু করেছে চাহিদা ও বিক্রি। এমন সব ফলকে নতুনভাবে নিয়ে আনার পরামর্শ তার। বলছেন, কাঁঠালের গঠন যদি করা যায় আরেকটু স্মার্ট।

কচুরিপানা এত দিন ফেলনা ছিলো। যদিও কোথাও কোথাও ব্যবহার করা হয় গরুর খাবার হিসেবে। এবার খাদ্যাভাসে তা যুক্ত করার উপায় খুঁজতে গবেষণার পরামর্শও পরিকল্পনা মন্ত্রীর। মন্ত্রীর কথা, সঠিক পরিকল্পনা থাকলে কৃষিতে নতুন গবেষণার জন্য বিনিয়োগ করতে প্রস্তুত সরকার। সূত্র : চ্যানেল২৪।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি