৭ মে ২০২৬

গরু দুধ না দেওয়ায় অভিযোগ নিয়ে থানায় কৃষক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গরু দুধ না দেওয়ায় অভিযোগ নিয়ে থানায় কৃষক
বাংলাপ্রেস ডেস্ক: মানুষ নানা অভিযোগ নিয়ে থানায় যান। তবে আজ পর্যন্ত কেউ এমন অভিযোগ শুনেছেন কি না সেটাই সব চেয়ে বড় কথা। এক কৃষক তার গরু নিয়ে থানায় গিয়ে অভিযোগ জানান যে, তার গরুগুলি দুধ দিচ্ছে না! পুলিশ যেন ব্যবস্থা নেয়! ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের হলেহন্নুর পুলিশ স্টেশনে। কৃষকের নাম রামাইয়া। শিবামগ্গা জেলার ভদ্রাবতী তালুকের অন্তর্গত সিদিলপুরা গ্রামের ঘটনা। রামাইয়া তার অভিযোগে জানিয়েছেন, যথাযথ খাবার দেওয়া সত্ত্বেও তার চারটি গরু শেষ ৪ দিন ধরে কোনো দুধই দিচ্ছে না! তিনি আরো জানিয়েছেন, তিনি রোজ তার গরুগুলিকে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মাঠে চরান। অর্থাৎ, তার যত্নে কোনো খামতি নেই, তা সত্ত্বেও এরা দুধ দেওয়া থেকে এই ক’দিন বিরত থাকল। এবং এতে তার বেশ ক্ষতি হয়ে গেল। কৃষকটি বলেন, পুলিশ যেন গরুগুলিকে থানায় ডেকে এনে তাদের বুঝিয়ে দুধ দিতে রাজি করায়! যদিও অভিযোগের বয়ান শুনেই পুলিশ তা পত্রপাঠ নাকচ করে দিয়েছে। কৃষকটিকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। কেউ কেউ সেখানে বলেছেন যে, এই ধরনের ঘটনা ঘটলে পুলিশের কাছে না গিয়ে পশুচিকিৎসকদের কাছে যাওয়াই তো ভালো কৃষকদের। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি