গৃহস্থালি কাজের জন্য স্ত্রীকে পারিশ্রমিক দেয়ার নির্দেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: চীনে গৃহস্থালি কাজের জন্য স্ত্রীকে পারিশ্রমিক দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। ৫ বছরের দাম্পত্যজীবনে অবৈতনিক কাজের বিনিময়ে ৭ হাজার ৭শ’ ডলার দিতে হবে ওই নারীকে। এক বিবাহবিচ্ছেদ মামলায় এ রায় দেয়া হয়।
গত বছর ডিভোর্সের মামলা করেন বেইজিংয়ের বাসিন্দা চেন। সেসময় আদালতে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান তার স্ত্রী। বলেন, সন্তানের দায়িত্বসহ বাড়ির কোনো দায়িত্বই পালন করেননি চেন।
চীন সরকারের নতুন আইন অনুযায়ী, সন্তান ও বয়স্কদের দেখাশোনাসহ বাড়ির বেশিরভাগ দায়িত্ব পালনকারী, ক্ষতিপূরণ দাবি করতে পারেন বিবাহবিচ্ছেদের সময়। বেইজিংয়ের আদালতের ঐতিহাসিক রায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে দেশটিতে। গৃহস্থালী কাজের গুরুত্ব নিয়ে চলছে তোলপাড়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি