৪ মে ২০২৬

গৃহহীনের গৃহ প্রদানে জায়গা পরিদর্শন শেষে পুলিশ সুপারের উঠান বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গৃহহীনের গৃহ প্রদানে জায়গা পরিদর্শন শেষে পুলিশ সুপারের উঠান বৈঠক
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গৃহহীনের গৃহ প্রদানের জায়গা পরিদর্শন শেষে পুলিশ সুপারের উঠান বৈঠক অনুষ্ঠিত। সোমবার (৩০আগস্ট) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা দেবীরডাঙ্গা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার থানার ৮নং বিট পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম,পিপিএম। বিশেষ অতিথি হিসাবে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ রশিদুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম,পিপিএম মহোদয় “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাননীয় প্রধান মন্ত্রির উন্নয়নের ধারা অব্যহত রাখতে গৃহহীনের গৃহ প্রদানের জায়গা পরিদর্শন শেষে সেখানে এলাকার সাধারণ মানুষ ও সূধীজনদের সাথে উঠান বৈঠক করেন। এলাকায় জঙ্গী, সন্ত্রাস, মাদক, জুয়াসহ অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশী সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সেখানে লাইলী বেগম নামে এক অসহায় গৃহহীন নারীকে জমিসহ ঘড় বাড়ী নির্মাণের সু-ব্যবস্থা করেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি