৬ মে ২০২৬

গ্রিনলাইনকে বিকেল ৩টার মধ্যে টাকা দেয়ার নির্দেশ হাইকোর্টের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গ্রিনলাইনকে বিকেল ৩টার মধ্যে টাকা দেয়ার নির্দেশ হাইকোর্টের

বাংলাপ্রেস ডেস্ক: গ্রিনলাইন বা‌সের চাপায় পা হারা‌নো রা‌সেল‌কে ৫০ লাখ টাকা পরিশোধ করতে আজ ১০ এ‌প্রি‌ল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু সে নির্দেশনা এখনও মানা হয়নি।

বুধবার বিকেল ৩টার মধ্যে কিছু টাকা পরিশোধের আবারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে নির্দেশ পালন করা না হলে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ৪ এপ্রিল এক শুনানিতে হাইকোর্ট বলেন, গ্রিনলাইন যদি ১০ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করে তবে যেন ১১ এপ্রিলের টিকিট বিক্রি বন্ধ করে।

গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল। এ ঘটনায় রাসেলের বড় ভাই আরিফ সরকার বাসচালক কবির মিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় গত বছরের ২৮ এপ্রিল মামলা করেন।

বেপরোয়া বাসের চাপায় পা হারানো রাসেলকে দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা দিতে গত ১২ মার্চ গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে তার পায়ে অস্ত্রোপচার করতে হলে তার জন্য খরচ বহন করতে নির্দেশ দেয়া হয়।

কিন্তু গ্রিনলাইন কর্তৃপক্ষ ওই টাকা পরিশোধ করতে গড়িমসি করে আসছে।

রাসেল আইনজীবী জানিয়েছেন, রা‌সেল‌কে ৫০ লাখ টাকা ১০ এ‌প্রি‌লের ম‌ধ্যে দেয়া হাই‌কো‌র্টের নি‌র্দেশ পালন করা হয়‌নি।

আদালত জানিয়েছেন আজ বুধবার বিকেল ৩টার ম‌ধ্যে ক্ষ‌তিপুরণ দেয়ার নি‌র্দেশ পালন না হ‌লে ব্যবস্থা নেয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি