১৭ নভেম্বর ২০২৬

গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিদেশিদের গ্রিনকার্ড প্রক্রিয়ায় কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে দেশটির শ্রম বিভাগ। নতুন নিয়ম কার্যকর হলে বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের আগে মার্কিন কর্মীদের অগ্রাধিকার দিতে হবে নিয়োগকর্তাদের।

সোমবার (১৬ নভেম্বর) প্রস্তাবিত নতুন বিধিমালার কথা জানায় মার্কিন শ্রম বিভাগ। উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের চাকরিতে মার্কিন নাগরিকদের সুযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর আনাদলু এজেন্সির 

মার্কিন শ্রমমন্ত্রী কিথ সোন্ডারলিং বলেন, বিদ্যমান নিয়মের সুযোগ নিয়ে অনেক প্রতিষ্ঠান মার্কিন কর্মীদের পর্যাপ্ত বিবেচনা না করেই বিদেশি কর্মীদের গ্রিনকার্ড স্পনসর করছে।

তিনি বলেন, ‘আমেরিকান কর্মীরা বিশ্বের সেরা। চাকরির ক্ষেত্রে প্রথম ও সেরা সুযোগগুলো তাদেরই প্রাপ্য।’ প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বিদেশি কর্মীদের আগে মার্কিন কর্মীদের নিয়োগের সুযোগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

দেশটির শ্রম বিভাগের মতে, প্রায় ২০ বছর পর স্থায়ী শ্রমিক সনদ (পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন) কর্মসূচিতে সবচেয়ে বিস্তৃত সংস্কারের উদ্যোগ এটি।

প্রস্তাবিত নিয়মে নিয়োগকর্তাদের চাকরির বিজ্ঞাপন ছাপানোর পরিবর্তে অনলাইনে প্রচার করতে হবে। পাশাপাশি কোনো পদে নিয়োগের জন্য অন্তত ৯০ দিন বিজ্ঞাপন দিতে হবে এবং যোগ্য মার্কিন কর্মীদের নিয়োগে আন্তরিক প্রচেষ্টা চালানোর প্রমাণ দেখাতে হবে। বিদেশি কোনো নির্দিষ্ট কর্মীকে নিয়োগ দেওয়ার সুবিধার্থে চাকরির শর্ত সাজানোর সুযোগও বন্ধ করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ফিজিক্যাল থেরাপিস্ট, নার্স এবং বিজ্ঞান ও শিল্পকলায় বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের ক্ষেত্রে শ্রমবাজার যাচাই ছাড়াই সনদ পাওয়ার যে প্রশাসনিক ছাড় ছিল, তা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

গত দুই বছরের মধ্যে যেসব প্রতিষ্ঠান মার্কিন কর্মীদের ছাঁটাই করেছে, তারা একই বা কাছাকাছি ধরনের পদে বিদেশি কর্মী নিয়োগের জন্য শ্রম বিভাগের সনদ চাইতে পারবে না।

প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ৬০ দিনের মধ্যে মতামত জানাতে পারবেন। তবে এটি এখনো প্রস্তাবিত বিধিমালা, চূড়ান্তভাবে কার্যকর হয়নি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি