৪ মে ২০২৬

গ্রীসে দাবানলে নিহত ৭৪, আহত ১৮৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
গ্রীসে দাবানলে নিহত ৭৪, আহত ১৮৭

বাংলাপ্রেস অনলাইন: গ্রীসে মঙ্গলবার দাবানলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে আহত হয়েছে ১৮৭ জন। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে। উদ্ধারকারীরা আটকে পড়া লোকদের খোঁজে বাড়িঘরে অথবা দগ্ধ গাড়িতে তল্লাশি চালাচ্ছে। সোমবার বিকালে এই দাবানলের সূত্রপাত ঘটে ,আগুন বনভূমি ,বাড়িঘর ও বসতি এলাকা গ্রাস করে ,লোকজন সমুদ্রে ঝাপিয়ে পড়ে। এথেন্সের নিকটবর্তী সমুদ্র উপকূলের মটি শহরটির রাস্তা, গাড়ির পার্কিং এলাকা পাইন ফরেস্টের দাবানলের ধোঁয়া ও ছাইয়ে ঢেকে যায়।শহরটি এথেন্স থেকে ৪০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।

গ্রীসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস তাঁর বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করে বলেছেন,‘আজ গ্রীসে শোকের দিন। গ্রীসের মিডিয়া এই বিপর্যয়কে জাতীয় ট্রাজেডি হিসেবে বর্ণনা করেছে। সরকার এখনো বলতে পারছেনা কত লোক নিখোঁজ রয়েছে। তবে ২০০৭ সালে গ্রীসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইভিয়ায় অগ্নিকান্ডে নিহতদের সংখ্যা থেকে ছাড়িয়ে যেতে পারে,ওই ঘটনায় ৭৭জন মারা যায়।

আহত ১৮৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে একজন বেলজিয়ান এবং পোল্যান্ডের এক নারী ও তার ছেলে রয়েছে। পোপ ফ্রান্সিসসহ বিশ্বনেতারা এথেন্সের বিপর্যয়ে শোক ও সংহতি জানিয়েছেন। এথেন্স বলেছে,ক্ষয়ক্ষতি নিরুপনে বুধবার ৩০৮ জন ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি