গ্রামীন ঘোড়দৌড় প্রতিযোগীতা বাঙালির সুপ্রাচীন ঐতিহ্য-হাবিবর রহমান এমপি
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেন, ঘোড়দৌড় প্রতিযোগীতা বাঙালির সুপ্রাচীন ঐতিহ্য। এলাকাভিত্তিক প্রাচীন খেলাগুলো ও প্রতিযোগীতা এক সময় খুবই জনপ্রিয় ছিল। এসব বিনোদন নিয়ে শৈশবের দুরন্তপনায় মেতে থাকতো ছেলে-মেয়েরা। আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যগত লোকজ খেলাগুলো আজ বিলুপ্তির পথে। ফলে প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে আনন্দ উদ্দীপনা ও পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক দিন দিন কমে যাচ্ছে।
গ্রামীণ এসব খেলাধূলা ও প্রতিযোগীতা রক্ষায় সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসা উচিৎ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী যুব সমাজের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষ্যে দুই দিনব্যাপী ঘোরদৌড় মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সাবেক ছাত্রলীগ নেতা নাজিরুল ইসলাম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীল নাহার, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, আল-আমিন তরফদার, সাবেক পৌর কাউন্সিলর শামছুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি