গ্রামে আধুনিক শহরের সুবিধা এখন বাস্তবে রূপ নিচ্ছে-হাবিবর রহমান এমপি
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, গ্রামে আধুনিক শহরের সুবিধা এখন বাস্তবে রূপ নিচ্ছে। একটি আধুনিক শহরের প্রতিটি সুবিধা গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির উন্নয়ন আরও গতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নত রাস্তা-ঘাট, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্পন্ন শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বাড়ানো, দ্রুতগতির ইন্টারনেট সুবিধা ও মানসম্পন্ন ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারণ করে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধা দেয়ার কাজ চলমান রয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারী হাটে দ্বিতল ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তায়নের চারতলা ভিত্তি প্রস্তর সহ দ্বিতল ভবনটির নির্মান ব্যয় ধরা হয়েছে ৩কোটি ৭৫লাখ টাকা।
ধুনট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক বাহাদুল আলী, সাংগঠনিক সাইফুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন- অর-রশিদ সেলিম, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম তছু, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মতুর্জা, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস, সিরাজুল হক লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু ছালেহ স্বপন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি