৮ মে ২০২৬

গৌরীপুরের গাজীপুর-মধুপুর সড়কে খানাখন্দে বেহাল অবস্থা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরের গাজীপুর-মধুপুর সড়কে খানাখন্দে বেহাল অবস্থা

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) থেকে : দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ময়মনসিংহের উত্তর জনপদের গৌরীপুরের গাজীপুর-মধুপুর আঞ্চলিক সড়কে খানাখন্দ বেড়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে করে সড়কে চলাচল করতে গিয়ে যানবাহন চালক ও পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় যানবাহন চালক ও যাত্রীরা জানান, সংস্কার না হওয়ায় বর্ষার সময় সড়কে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে ছোট ছোট ডোবা তৈরি হয়। আর শুকনো মৌসুমে খানাখন্দ ও ধুলার কারণে সড়কে চলাচল করতে যানবাহন চালক, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।

ঈশ্বরগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাজীপুর থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর পর্যন্ত আঞ্চলিক সড়কটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার। আঞ্চলিক এই সড়কটি দিয়ে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলায় সহজে যাতায়াত করা যায়। এতে গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ ছাড়াও নান্দাইল ত্রিশাল, গফরগাঁও, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দাদের যাতায়াতের জন্য সুবিধাজনক সড়ক এটি। কিন্তু দীর্ঘদিন ধরেই সড়কটিতে সংস্কারের ছোঁয়া পায়নি।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গৌরীপুর-মধুপুর আঞ্চলিক সড়কের গাজীপুর, ডৌহাখলা, তারুন্দিয়া, কোনাপাড়া, উচাখিলা, রাজিবপুর, মুধুপুরসহ বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সড়ক জুড়ে খানাখন্দ হয়েছে। কোথাও আবার ইটের খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে করে সড়কে চলাচলকারী অটোরিকশা, ইজিবাইক, মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহন হেলে-দুলে চলায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে আঞ্চলিক এই সড়কটি কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের যাতায়াত ব্যবস্থা সহজ করায় গত কয়েক বছরে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির চলাচল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অতিরিক্ত মালবোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে ছোট এই সড়কটি আরও বেহাল হয়ে যাচ্ছে।

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ বলেন, ‘সড়কের বেহাল দশার কারণে ঝুঁকি নিয়ে গর্ভবতী ও মুমূর্ষু রোগীদের ময়মনসিংহ জেলা শহরে হাসপাতালে নেওয়া হচ্ছে। অনেক সময় ভাঙাচোরা সড়কে ঝাঁকুনির কারণে রোগীর শারীরিক অবস্থা আরও অবনতি হয়ে যায়। আমাদের দাবি অচিরেই যেন সড়কটি সংস্কার করা হয়। উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ‘খানাখন্দে সড়ক বেহাল হওয়ার কারণে ঈশ্বরগঞ্জ উপজেলা সদর ঘুরে ময়মনসিংহ শহরে যেতে হয়। যদি সড়কটি ভালো থাকতো তবে দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ শহরে যাওয়া যেত।’

সড়ক ও জনপথ বিভাগের ঈশ্বরগঞ্জ উপ-সহকারী প্রকৌশলী শেখ মোজাম্মেল হক বলেন, ‘খানাখন্দ মেরামত করে চলাচল নির্বিঘন করে দ্রুত খানাখন্দগুলো সংস্কার করা হবে। শুধু ওই ২১ কিলোমিটার নয় কিশোরগঞ্জের হোসেনপুর পর্যন্ত সড়কটি প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছে। এটি অনুমোদন ও বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষ সুফল ভোগ করবে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি