৬ মে ২০২৬

গৌরীপুরে যুবলীগ নেতা বাচ্চুর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে যুবলীগ নেতা বাচ্চুর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি

গৌরীপুর (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে গৌরীপুর পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী শনিবার (২০ জুন) থেকে শুরু হয়েছে। এ দিন দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আঙ্গিনায় গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাঃ মুহম্মদ রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুর কাদির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুখ মিয়া, ২ নং ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক রাজন, যুবলীগ নেতা ছিদ্দিক, বিপ্লব, মাহমুদুল হাসান মাসুদ, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সোহাগ, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তামিম হোসাইন প্রমুখ।

দেলোয়ার হোসেন বাচ্চু জানান, যুবলীগের কেন্দ্রিয় কমিটির নির্দেশনায় তিনি বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছেন। গৌরীপুর পৌরসভার ২নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় তিনি পাঁচ শতাধিক বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করবেন। প্রথমদিনে তিনি একশ গাছের চারা রোপন করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি