৫ মে ২০২৬

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-একাধিক দোকানদারের পলায়ণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-একাধিক দোকানদারের পলায়ণ

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর (ময়মনসিংহ) থেকে: করোনা ভাইরাসের অজুহাতে কৃত্রিম সংকট ও উচ্চ মুল্য বৃদ্ধি প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সেঁজুতি ধরের নেতৃত্বে শুক্রবার শহরের চাল, ডাল, পেয়াজ-রসুনসহ নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় একাধিক দোকানী ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

মধ্যবাজারে পেয়াজের দোকানদার মোঃ শফিকুল ইসলাম আদালতকে জানান, প্রতি কেজি পেয়াজ ৪৫টাকা দরে কিনেছেন। এ সময় ক্রেতারা অভিযোগ করেন, প্রত্যেক কেজি পেয়াজ ৬০টাকা ধরে বিক্রি করছেন। তাৎক্ষনিক সাক্ষ্য-প্রমাণে অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রির দায়ে এ দোকানীকে ৫হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সেঁজুতি ধর।

মধ্যবাজার মাছমহাল এলাকায় কয়েকটি চালের দোকান মনিটরিংয়ে যান তিনি। মূল্য তালিকা টাঙানো ও নির্ধারিত মূল্যে চাল বিক্রির বিষয়টি ব্যবসায়ী ও ক্রেতাদের নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। ব্যবসায়ীরাও অতিরিক্ত মূল্যে বিক্রি করবেন না বলে ইউএনও সেঁজুতি ধরকে নিশ্চিত করেন। তবে এ মনিটরিং কার্যক্রম চলাকালীন সময়ে শহরের একাধিক চালের দোকানদার দ্রুত সময়ের মধ্যে দোকান বন্ধ করে সটকে পড়েন। একই পরিস্থিতি দেখা যায়, পেঁয়াজের আড়তে। পেঁয়াজ বাজারে মনিটরিংয়ে ইউএনও-খবর শুনেই সব আড়ৎ বন্ধ করে চলে যান।

পেঁয়াজ ব্যবসায়ীদের দাবী বৃহস্পতিবার রাতে যে পেঁয়াজ ৩৮টাকা ধরে আড়ৎ থেকে দেয়া হয়েছিলো, সেই পেঁয়াজ আজ ৬০টাকা করে দাম নিচ্ছে আড়ৎ। পেঁয়াজ বিক্রির পর দোকানদারদের কোনরূপ মেমোও দেয়া হচ্ছে না। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর বলেন, আড়ৎদারের সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা এর নেতৃত্বে অপর অভিযানে একাধিক দোকানীকে উচ্চ মূল্য ও নিম্নমানের মালামাল বিক্রির দায়ে ৩৬হাজার ৫শ টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, নিত্যপণ্যের কোন সংকট নেই। কেউ সংকট সৃষ্টি করবেন না। পন্যের মূল্য বাড়িয়ে বিক্রি এবং চাহিদার অতিরিক্ত নিয়ে বাজারে কৃত্রিম সংকট উভয়ই অপরাধ, সুতরাং আতঙ্ক বা ভীতির কারণে কেউ অতিরিক্ত পন্য মজুদ করবেন না।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, সাবইন্সপেক্টর মোঃ সোলায়মান হক, গৌরীপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ মোখলেছুর রহমান বাবুল, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য এখলাছ উদ্দিন নয়ন প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি