গৌরীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

হুমায়ুন কবির,গৌরীপুর (ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গৌরীপুর উপজেলার রামগোপাপুর বাসস্ট্যান্ডে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রহমান খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার যাত্রী এ উপজেলার তেরশিরা গ্রামে। স্থানীয় রিপন মিয়া ও মামুন জানান,ময়মনসিংহ থেকে আসা ট্রাকটি রামগোপালপুর বাসস্ট্যান্ডে রাস্তার পিচের উপর পিচ্ছিল মাটি থাকায় ব্রেকফেল করে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সাথে সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রহমান খান মারা যান এবং অটোরিকশা চালকসহ অন্য যাত্রীরা আহত হন।
গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি