
মো.হুমায়ুন কবির, গৌরীপুর থেকে : ২৮ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় কলতাপাড়া গৌরীপুর সড়কের তাঁতকুড়া নামক স্থানে ট্রাক চাপায় অজ্ঞাত যুবক নিহত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাইসাইকেল আরোহী অজ্ঞাত যুবক (১৭) তাতকুড়া ও বেস্ট ফুট এর মাঝামাঝি সিফাত নার্সারীর সামনে বিপরীত (গৌরীপুর) দিক থেকে আসা একটি গো খাদ্য ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় সে ঘটনাস্থলেই নিহত হয়।
পরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের থেতলে যাওয়া লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘাতক ট্রাককে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]