৮ মে ২০২৬

গৌরীপুরে ট্রাক চাপায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ট্রাক চাপায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী নিহত

হুমায়ুন কবির,গৌরীপুর থেকে : ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৩ জানুয়ারি) কোচিংয়ে যাওয়ার পথে বালু বোঝাই ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় তিথি পাল (১৩)। সে মধ্যবাজার চাল মহালের রঞ্জন পাল মনা’র কন্যা।

এ সময় গুরুত্বর আহত হয় তিথি পালের বান্ধুবী রূপা চক্রবর্তী। সে কালিখলা শ্রীশ্রী লোকনাথ ব্র‏‏‏‏হ্মচারী মন্দিরের কর্তা উত্তম চক্রবর্তীর কন্যা। তার বাড়ি নেত্রকোনার সুসংদুর্গাপুরে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকাল ৭টার দিকে দু’বান্ধবী রাস্তার পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার পথে মধ্যবাজার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পিছন দিকে থেকে বালু বোঝাই দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তিথি পাল। গুরুত্বর আহত রূপা চক্রবর্তীকে গৌরীপুর হাসপাতালে চিকিৎসা চলছে।

দুর্গাপুর থেকে কিশোরগঞ্জগামী বালু বোঝাই ট্রাকের চালক হুমায়ুন মিয়া (৩০) শহরের হারুন পার্ক এলাকায় এসে চলন্ত গাড়িতে ঘুমিয়ে যায়। এ সময় ট্রাকটি রাস্তার এপাড়-ওপারে দিক-বেদিক ছুটছিলো। একপর্যায়ে রাস্তার পাশে নেমে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী এ সময় ট্রাক চালক হুমায়ুন মিয়া ও ট্রাকের হেলপার মোঃ রবিনকে আটক করে পুলিশে সোর্পদ করেন। গৌরীপুর থানার এসআই মোঃ বাহারুল ইসলাম বাংলাপ্রেসকে জানান, ট্রাকের চালক, হেলপারকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি