৬ মে ২০২৬

গৌরীপুরে শুভ্র হত্যার বিচারের দাবীতে মানববন্ধ ও সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে শুভ্র হত্যার বিচারের দাবীতে মানববন্ধ ও সমাবেশ

মো: হুমায়ুন কবির, গৌরীপুর ( ময়মনসিংহ) থেকে : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডের বিচারের দাবীতে সোমবার (১৯ অক্টোবর) মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মধ্যবাজার কৃষ্ণচূড়া চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানব বন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা।

হত্যাকান্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহাম্মদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও শুভ্রর চাচা আশিকুর রহমান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ মুন্নাফ, ইউপি চেয়ারম্যান ও গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. হাবিবুল্লাহ হাবিব, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সানাউল হক হীরা, মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এসএস জিল্লুর রহমান, মেহরাব আরেফিন বাধন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সরকারি কলেজ ছাত্র লীগের সহসভাপতি ওয়াশিকুল ইসলাম রবিন, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম, পাভেল রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে হত্যাকান্ডের নেপথ্যে জড়িতদের বের করে আইনের আওতায় এনে হত্যাকান্ডের সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি