৫ মে ২০২৬

গৌরীপুরে সাপ্তাহিক হাট-বাজার বন্ধ করলেন মেয়র ও ইউএনও!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে সাপ্তাহিক হাট-বাজার বন্ধ করলেন মেয়র ও ইউএনও!

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ও শনিবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গণসমাগম রোধ করতে পৌর সাপ্তাহিক হাটের দিনের গরু, ছাগল, হাঁস-মুরগীসহ উপজেলা সকল হাট নিষিদ্ধ ঘোষণা করা হয়। পৌর শহরে হাটের দিনের জন্য বসা দোকানপাট অপসারণ ও বন্ধে অভিযান পরিচালনা করেন।

গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। কাঁচামালের বাজারে সমাগম ও দুরত্বে অবস্থান নেয়ার জন্য গোহাটায় স্থানান্তর করেন। পৌর মেয়র শহরে মাইকিং করে সাপ্তাহিক হাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের আদেশ জারি করেন। নিত্যপন্যের দোকানে নির্ধারিত দুরত্ব বজায় রাখা ও অতিরিক্ত মূল্য না নেয়ার জন্য ইউএনও সেঁজুতি ধর ব্যবসায়ীদের আহ্বান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি