৭ মে ২০২৬

গৌরীপুরে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মান

গৌরীপুর (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মান কাজ সমাপ্ত। জানা গেছে, ২ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের উদ্যোগে এই একাডেমিক ভবনটি নির্মাণ করেন।১৯৭২ সনে প্রতিষ্টিত উচ্চ বিদ্যালয়টির দ্বিতল একাডেমিক ভবনের পাশে নতুন ভবনটি করা হয়।

এল, জি এস, পি- ৩ বরাদ্দ থেকে ২০১৮-২০১৯ অর্থ বছরে ৪৮ ফুট দৈর্ঘ, ১৬ ফুট প্রসস্থ বারান্দা সহ হাফ বিল্ডিং ঘরটির নির্মাণে ব্যায় হয়েছে ১০ লক্ষ টাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ বলেন- অত্র ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের উদ্যোগে ভবনটি নির্মাণ হওয়া শিক্ষার্থীদের পাঠদানের বিশেষ সুবিদা হয়েছে।

এ ছাড়া অত্র এলাকায় শিক্ষানুরাগী চেয়ারম্যান আনোয়ার হোসেন তার মরহুম পিতা বিশিষ্ট যাত্রা শিল্পী এম আলিমের নামে শালীহর এম আলিম কিন্ডার গার্টেন নামে একটি শিশু শিক্ষা বিদ্যালয় প্রতিষ্টা করেছেন। এতে কোমলমতি শিশুদের লেখা পড়ার সুযোগ সৃষ্টি হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি