৫ মে ২০২৬

গৌরীপুরে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে মেয়রের শ্রদ্ধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে মেয়রের শ্রদ্ধা
গৌরীপুর প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ময়মসিংহ -৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য প্রয়াত ডাঃ ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকিরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। রোববার (২ মে) উপজেলার কলতাপাড়া এলাকায় মজিবুর রহমানের সমাধিতে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা পরিষদের সদস্য, পৌর যুবলীগ ও পৌর ছাত্রলীগ। শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নেতা-কর্মীদের নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ রফিকুল ইসলাম দিপু ফকির, জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান জানি অভি, কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম নুরু, আঃ রউফ মোস্তাকিম, এমরান মুন্সি, যুবলীগ নেতা মঞ্জরুল হক মঞ্জু, মশিউর রহমান শাকিল, পৌর ‍যুবলীগ নেতা তমাল পাঠান, সুখ মিয়া, আশিক মোল্লা, হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উপজেলা সভাপতি নুরুজ্জামান নুরু ও সাধারণ সম্পাদক ওসমান গনি প্রমুখ। সৈয়দ রফিকুল ইসলাম বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির ছিলেন গৌরীপুরের মাটি ও মানুষের নেতা। তিনি গৌরীপুরের আওয়ামী লীগকে অত্যন্ত সুসংগঠিত করেছিলেন। তার মৃত্যুতে আমরা একজন মুজিব আদর্শের ত্যাগী নেতা ও অভিভাবক হারিয়েছি। আগামীকাল (৩ মে) পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে প্রয়াত এই নেতার স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। তিনি ২০১৬ সালে ২ মে মৃত্যুবরণ করেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি