৮ মে ২০২৬

গৌরীপুরে রেললাইনের পাশে শিশুর লাশ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে রেললাইনের পাশে শিশুর লাশ!

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: গৌরীপুর-ভৈরব রেলপথের ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ২নং রেলক্রসিং এলাকা থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ/২০২০) অজ্ঞাতনামা শিশু (২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, রেললাইন থেকে প্রায় ১৪ফুট দুরত্বে পৌর শহরের বাড়িওয়ালাপাড়া থেকে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর পরিচয় জানা যায়নি। শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, মৃত বাচ্চাটিকেই কোন পরিবার এখানে ফেলে রেখে গেছে। শিশুটিকে কাপড়ে মোড়ানো অবস্থায় একেবারে উত্তর-দক্ষিণমুখী করে লাশ রাখায় এলাকাবাসীর ধারণা মারা যাওয়ার পরই শিশুটিকে এ স্থানে রেখে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের এএসপি সাখের হোসেন সিদ্দিকী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি