৬ মে ২০২৬

গৌরীপুরে পরকীয়ার জেরে প্রতিপক্ষকে পিটিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে পরকীয়ার জেরে প্রতিপক্ষকে পিটিয়ে হত্যা

মো.হুমায়ুন কবির গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ছোট ভাইয়ের অবৈধ প্রেমের সম্পর্কের জের ধরে নিজাম উদ্দিন কমল (৪০) নামের এক কবিরাজকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত কবিরাজ উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) মধ্যরাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দায়িরাপুর গ্রামে এ হত্যাকাÐের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী সালেমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কবিরাজ কমলের ছোট ভাই এমদাদুল হকের সাথে প্রতিবেশী চার সন্তানের জননী এক নারীর অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। সোমবার রাতে এমদাদুল হক ওই নারীর সঙ্গে দেখা করতে গেলে পরিবারের লোকজন টের পেয়ে লাঠি সোটা নিয়ে তাকে ধাওয়া করে তাদের বাড়িতে হামলা করে। এসময় এমদাদুলের ডাক-চিৎকার শুনে বড় ভাই কমল ঘর থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিজাম উদ্দিন কমলের ছেলে মেহেদি হাসান বলেন, যে নারীর সাথে আমার চাচার সর্ম্পক ছিল তাদের পরিবারের লোকজন আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। বাড়িঘর ভাঙচুর করেছে। আমি বাবা হত্যার বিচার চাই।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি