৬ মে ২০২৬

গৌরীপুরে অগ্নিকান্ডে কৃষকের ৩ লাখ টাকার ক্ষতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে অগ্নিকান্ডে কৃষকের ৩ লাখ টাকার ক্ষতি

মো. হুমায়ুন কবির, গৌরীপুর থেকে: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের পাজুহাটী গ্রামে অগ্নিকাণ্ডে নুরুজ্জামান নামের এক কৃষকের ১ টি গোয়াল ঘর ভস্মিভূত হয়েছে।

এসময় গোয়াল ঘরে আগুন লাগতে দেখা গেলে গোয়াল ঘরের গরু গুলিকে রশি কেটে দেওয়া হয়েছে পুড়ে তবুও গুরুর শরীরে আগুন পড়ে একাধিক গরু, ছাগল ও কবুতর অগ্নিদগ্ধ হয়েছে। এমনকি গোয়াল ঘরে থাকা নতুন ঘর নির্মানের লক্ষাধিক টাকার কাঠ পুরে ছাই হয়ে গেছে। কৃষক নুরুজ্জামান জানান,২৬ শে জুলাই রবিবার রাত ৮ টার দিকে গোয়াল ঘরে মশা তারানোর জন্য ধোঁয়া দেওয়া হয়েছিল সেই থেকে অগ্নিকাণ্ডের সুচনা ঘটে।

এ সময় আগুনে গোয়াল ঘরসহ পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘরে থাকা নতুন ঘর নির্মানের লক্ষাধিক টাকার কাঠ সহ অগ্নিদগ্ধ হয়েছে আরও ২টি গরু ও ২ ছাগল। সাথে সাথে প্রতিবেশীরা আগুন নেভানোর আগেই এ এগুলো পুড়ে যায়। পাড়া প্রতিবেশীদের সহায়তায় অন্যান্য ঘর গুলি রক্ষা করা হয়েছে কিন্তু গোয়াল ঘরটি রক্ষা করা গেলনা । তিনি আরও জানান, আমার ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৩ লক্ষাধিক টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি