গৌরীপুরে মোবাইল চোরসহ দুই আসামী আটক।
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে এক মোবাইল চোরসহ দুইজনকে গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। রবিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।থানা সূত্রে জানা যায়, আটক মোবাইল চোর ৫ নম্বর সহনাটি ইউনিয়নের পাছার গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ শাকিব হাসান। এসময় তার কাছ থেকে আটটি স্মার্ট ফোন উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া এক বছর তিন মাস সাজাপ্রাপ্ত আসামি মানিককে গ্রেফতার করা হয়েছে। সে পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার মৃত আবু তালেবের ছেলে। মানিক একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক ছিল।
গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আসামিদের সোমবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি