৬ মে ২০২৬

গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৩২০ জন কৃষক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৩২০ জন কৃষক

ময়মনসিংহ( গৌরীপুর )থেকে সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক কৃষির আওতায় চলতি মৌসুমে সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে স্থানীয় ৩২০ জন কৃষক-কৃষাণীর মাঝে সরকারের বিনামুল্যে প্রণোদনা কর্মসূচীর বীজ ও উপকরন বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১ টায় কৃষি অফিস হল রুমে এ প্রণোদনা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে ও উপ সরকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ খান প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি