৭ মে ২০২৬

গৌরীপুরে করোনা সন্দেহে শ্রমিকদের বাড়িতে লাল নিশান টানিয়ে দিল এলাকাবাসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে করোনা সন্দেহে শ্রমিকদের বাড়িতে লাল নিশান টানিয়ে দিল এলাকাবাসী

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: করোনা সংক্রমণের শঙ্কায় নারায়নগঞ্জ থেকে আগত শ্রমিকদের বাড়ীতে লাল নিশান টানিয়ে রেখেছেন স্থানীয় লোকজন। বর্তমানে এ নিয়ে এলাকায় দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুরী গ্রামে এ ঘটনাটি ঘটে।

খালিজুড়ী গ্রামের সাইফুল ইসলাম জানান, এ গ্রামের প্রায় ২৫ জন নারায়নগঞ্জের আব্রার ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতো। ইট ভাটা বন্ধ হয়ে যাওয়ায় ৮ এপ্রিল তারা রাতের আঁধারে গৌরীপুর নিজ গ্রামে চলে আসেন। বাড়ীতে আসার পর তারা হোম কোয়ারেন্টাইন না মেনে স্বাভাবিক চলাফেরা করতে থাকে।

তিনি আরো জানান, নারায়নগঞ্জ থেকে আগত শ্রমিকদের মাঝে ইয়াদ আলীর ছেলে রুকন মিয়ার (২৮) শরীরে করোনার উপসর্গ রয়েছে বলে এলাকাবাসীর ধারনা। এ কারনে স্থানীয় লোকজন ইটভাটা শ্রমিকদের বাড়িতে লাল নিশান টানিয়ে দিয়েছেন। লাল নিশান টানানোর ফলে ইট ভাটা শ্রমিকরা এলাকার লোকজনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি তারা উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর সাংবাদিকদের জানান, নারায়গঞ্জ থেকে আগত লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি