৬ মে ২০২৬

গৌরীপুরে করোনা ঝুঁকিতে ইউপি সচিবদের স্বাস্থ্যবীমা ঘোষনার দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে করোনা ঝুঁকিতে ইউপি সচিবদের স্বাস্থ্যবীমা ঘোষনার দাবি

গৌরীপুর থেকে সংবাদদাতা: করোনা ভাইরাস ঝুঁকিতে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদের তৃণমূলের সচিবরা । ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় ঝুঁকি নিয়ে যারা কাজ করবেন তাদের পুরষ্কৃত করাসহ স্বাস্থ্যবীমা প্রদানের ঘোষনা দিয়েছেন। এমতাবস্থায় ইউনিয়ন পরিষদ সচিবদের এর আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ৩ নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল আউয়ালসহ ১নং মইলাকান্দা ইউপি সচিব তোরাব হোসেন,২নং গৌরীপুর ইউপি সচিব মোসাঃ আফরোজা খাতুন,৪নং মাওহা ইউপি সচিব রফিক মিয়া,৫ নং সহনাটি ইউপি সচিব সুজন মিয়া,৬ নং বোকাইনগর ইউপি সচিব সুজন মিয়া,৭ নং রামগোপালপুর ইউপি সচিব খসরু মিয়া,৮নং ডৌহাখলা ইউপি সচিব মোঃ আবুল কাশেম,৯ নং ভাংনামারী ইউপি সচিব মোবারক হোসেন,১০ নং সিধলা ইউপি সচিব লিটন মিয়া স্বাক্ষরিত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, সারা দেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ সচিবদের মত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ সচিবরা এই দূর্যোগ কালীন মুহুর্তে ঝুঁকি নিয়ে দুঃস্থ, অসহায়, দিনমজুর ও উপকার ভোগীদের তালিকা করে মন্ত্রনালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সকল প্রকার দাপ্তরিক কার্য রির্পোট রির্টান প্রেরণ, জরুরী ত্রাণ কার্যক্রম, ভিজিএফ, ভিজিডি, জিআর, জেলেদের বিশেষ ভিজিএফ চাল উত্তোলন, গুদামজাতকরণ, ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, প্রবাসীদের তালিকা, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা, মাইকিং, জনগনকে সচেতন করাসহ সকল কাজ সুষ্ঠভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। মইলাকান্দা ইউনিয়নের সচিব তোরাব হোসেন জানান, আমরা এই করোনা ভাইরাসের মধ্যে নিত্যদিন অফিস করে জনগনের দ্বারে দ্বারে সেবা প্রদান করে যাচ্ছি।

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮ ধারা মোতাবেক ইউনিয়নকে প্রশাসনিক একাংশ ঘোষনা করা হয়েছে এবং প্রশাসনে সকল কাজ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। অন্যদের মতো আমাদেরও স্বাস্থ্যবীমা ঘোষনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অচিন্তপুর ইউনিয়ন পরিষদ সচিব মো. আব্দুল আওয়াল জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সরকারের বিভিন্ন দপ্তরের অধিকাংশ কর্মকর্তা, কর্মচারি ছুটি ভোগ করছেন। কোন প্রকার ছুটি ভোগ না করে করোনা ভাইরাস মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূলে জনগনের সব ধরনের সেবা প্রদান করে যাচ্ছি। আমরাও ঝুঁকি নিয়ে কাজ করছি। এতে আমরাসহ আমাদের পরিবার ঝুকিতে আছি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনায় ঝুঁকি নিয়ে যারা কাজ করবেন তাদের পুরষ্কৃত করাসহ স্বাস্থ্যবীমা প্রদানের ঘোষনা দিয়েছেন। এমতাবস্থায় ইউনিয়ন পরিষদ সচিবদের স্বাস্থ্যবীমার আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি