গৌরীপুরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, রোগীদের চরম ভোগান্তি

গৌরীপুর থেকে সংবাদদাতা : গৌরীপুর উপজেলার রাম গোপালপুর ইউনিয়নে অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের বিরুদ্ধে অফিস ফাঁকি ও কর্তব্য অবহেলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ০২ জানুয়ারী সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উক্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত তেরশিরা কমিউনিটি ক্লিনিকটি বেলা প্রায় সাড়ে ১১টায় তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
এসময় ওই ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ প্রোভাইডার মোস্তফিজুর রহমান সাগরকে অনুপস্থিত দেখা যায়। ক্লিনিকের সামনে দাড়িয়ে থাকা তেরশিরা গ্রামে রোখসানা বেগম এসেছেন চিকিৎসা সেবা নিতে। কিন্তু ক্লিনিকটি বন্ধ থাকায় চিকিৎসা সেবা না নিয়েই ফিরে যান তিনি। অভিযোগ রয়েছে তিনি মাসে ১-২দিন অফিসে আসেন।
তাছাড়া উপজেলার সরকারী কমিউনিটি ক্লিনিকের এ প্রোভাইটার ক্লিনিকে আগত রোগীদের নিকট থেকে নুন্যতম ৫ টাকা না নিয়ে কোনো ঔষধ দেন না এমন অভিযোগে তুলপাড় হচ্ছে পুরো ইউনিয়ন। তিনি অফিসে এসে আগত রোগীদের সাথে দলীয় প্রভাব দেখিয়ে দুব্যবহার করার বিস্তর অভিযোগ করেন। এ নিয়ে এলাকার লোকজনের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় এক ব্যক্তি বলেন, ক্লিনিকটি অনিয়মিতভাবে খোলার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে মুঠোফোনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোস্তফিজুর রহমান সাগরকে জিজ্ঞাসা করলে তিনি অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি