৫ মে ২০২৬

গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচীতে অনিয়মের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচীতে অনিয়মের অভিযোগ

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: বাংলাদেশ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলারের দোকানের সামনে উপকারভোগীদের তালিকা টানানোর ফলে চার বছর পর স্থানীয় অর্ধশতাধিক হতদরিদ্র নারী-পুরুষ জানতে পারলেন তারা এ কর্মসূচীতে তালিকাভুক্ত। চার বছর আগে উপকারভোগীদের মাঝে এ কর্মসূচীর কার্ড বিতরণ করা হলেও তাদের নামে যে কার্ড করা হয়েছে এ বিষয়টি জানা ছিল না অভিযোগকারীদের। অথচ বিগত চার বছর হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত চাল মাস্টাররোলে যথারীতি টিপ সই দিয়ে ডিলারের কাছ থেকে উত্তোলন করে নিয়ে গেছেন বিতরন বহি সে কথাই বলে। এ যেন শুংকরের ফাঁকি। আত্বসাৎদেও চিন্তশীল কৌশল।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) আরিয়ান ট্রেডার্সের প্রোপাইটর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লবের বিরুদ্ধে এরকমই দুর্নীতির অভিযোগ উঠেছে।এদিকে দুর্নীতির ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীরা ওই ডিলারের কার্যালয়ের সামনে ৪দিন ধরে বিক্ষোভ করে আসছেন তাদের কার্ড বুঝিয়ে দেয়ার জন্য। কিন্তু তাদের কার্ড বুঝিয়ে দিচ্ছেন না ডিলার। এ দুর্নীতির ঘটনার বিচার ও উপকারভোগীদের কার্ড উদ্ধারের জন্য শনিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন জেলা প্রশাসক বরাবর উল্লেখিত ইউনিয়নের ভুক্তভোগীরা।

উল্লেখিত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ জানান, চাল দেয়ার কথা বলে রুকুনুজ্জামান পল্লব তার কাছ থেকে নিজ ওয়ার্ডের অর্ধশতাধিক হতদরিদ্র মানুষে কার্ড জমা নিয়েছিলেন আরো অনেক আগে। এরপর তিনি আর কার্ডগুলো ফেরত দেননি। এদিকে মাস্টাররোলে ভূয়া টিপ সই দিয়ে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত চাল ডিলার নিজেই উত্তোলন করে কালোবাজারে তা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে আরিয়ান ট্রেডার্সের প্রোপাইটর রুকুনুজ্জামান পল্লব বলেন, ইউপি সদস্য শহিদুল্লাহ আমার কাছে কোন কার্ড জমা দেননি। আর তালিকাভুক্ত হতদরিদ্রদের মাঝে কার্ড বুঝিয়ে দেয়ার দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধিদের ডিলারের নয়। ডিলারের কাজ হচ্ছে তালিকাভুক্তদের মাঝে চাল বিক্রি করা। চার বছর অর্ধশতাধিক হতদরিদ্র মানুষের চাল কে উত্তোলন করেছেন এমন প্রশ্নে জবাবে রুকুনুজ্জামান পল্লব বলেন, চলতি বছর তিনি দোকানে নিজে উপস্থিত থেকে চাল বিতরণ করছেন। এর আগে অন্য লোকদের মাধ্যমে চাল বিতরণ করাতেন তিনি। তাই অনিয়মের বিষয়টি তিনি জানতেন না।

গাভীশিমুল গ্রামের ভুক্তভোগী খোকন, রোজিনা, কল্পনাসহ আরো কয়েকজন জানান, ডিলার রুকুনুজ্জামান পল্লব তাদেরকে চলতি বরাদ্দের এক মাসের চাল দিতে চাইছেন। কিন্তু তারা পুরো চার বছরের চাল না নিয়ে ঘরে ফিরবেন না বলে জানান। ২নং ইউনিয়নের মোঃ চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সংশ্লিষ্ট এলাকার ইউপি মেম্বারদের মাধ্যমে তিনি খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ডগুলো বিতরণ করেছিলেন। ৫নং ওয়াডের্র মানুষ যে কার্ড বুঝে পায়নি এ পর্যন্ত তাকে কেউ জানাননি। উল্লেখিত ডিলারের তদারকি কর্মকর্তা স্বাস্থ্য সহকারি আব্দুল মালেক জানান, তিনি দু’মাস হয়েছে উল্লেখিত ডিলারের তদারিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। তাই অনিয়মের বিষয়টি তিনি জানতেন না। তাছাড়া চাল বিতরণের ক্ষেত্রে ডিলার তার সাথে কোন সমন্বয় করতেন না বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীতে স্বচ্ছতা আনতে এ উপজেলার প্রত্যেক ডিলারের ঘরের সামনে তালিকা সাঁটিয়ে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বলা হয়েছে। কার্ড বঞ্চিতদের মাঝে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট ডিলারকে নির্দেশ হয়েছে বলে জানান তিনি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান, অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ভুক্তভোগীদের মাঝে চাল বিতরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি