৫ মে ২০২৬

গৌরীপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন

গৌরীপুর (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা: ময়মনাসিংহের গৌরীপুরে লংকাখোলা মোড় হইতে মহিষাটি বাজার সংযোগ সড়কে বিষমপুর বাজার নামকস্থানে আঞ্চলিক সড়কটি গত বছর সংস্কার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিন্তু এই সেতুটির কোন সস্কার করা হয়নি, দুই পাশের সাইড ওয়াল ভেঙ্গে ঘর নির্মান করেছে স্থানীয়রা সেতুটির দূই পাস ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল ছাড়াও পার হচ্ছে ভারী যানবাহন।

এমনকি এই সড়কে অনেকটি বক্সকালভার্ট ভেঙ্গে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত এক বছর ধরে এই অবস্থার সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় সুত্র ও এলাকার লোকজন জানায়, সেতুটির অবস্থান বিষমপুর বাজার নামক স্থানে। সাইড দূটি ভেঙ্গে যাওয়ার পর ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকার লোকজন সেতুটির সামনে লাল কাপড় দিয়ে চিহ্নিত করলেও তা কেউ মানছে না। যে যার মতো করে চলছে ও ভারি যানবাহন নিয়ে যাচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি